বিদ্রোহীদের সাথে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

২১ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখসারির লাড়াইয়ে আফ্রিকান দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি মারা গেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় দেশটির সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবহিনী জানায়, চাদে আন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন।

সরকার ও সংসদ ভেঙ্গে দেয়া হয়েছে। আগামী ১৮ মাস সামরিক পরিষদ দেশ পরিচালনা করবে।

১৯৯০ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন দেবি।

গত সপ্তায় তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চলে সফরে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।

চাদ/এসকেএম