বিধিনিষেধের অষ্টম দিনে গ্রেফতার ৩৮১

৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সপ্তম দিন চলছে। এসময় বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় সপ্তম দিনে রাজধানীতে ৩৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে ৬৯ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

বিধিনিষেধ/এসকেএম