০৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেয়ার ক্ষমতা দেয়া হবে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর ঈদুল আযহার আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেয়া হয়।
গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ রাখা হলেও রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানাগুলো খুলে দেয়া হয়েছে।
লকডাউন/এসকেএম















