১৮ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।
মেইডান ওয়ারডাক প্রদেশে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এ দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ক্রু সদস্য ও বিশেষ বাহিনীর জওয়ানরাও আছেন।
একটি সূত্র জানায়, উড্ডয়নের সময় একটি রকেট এসে হেলিকপ্টারে আঘাত হেনেছে।
এর আগে রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের একটি গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচ নারী ও একটি শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার ব্যস্তসময়ে বিস্ফোরণে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
দেশটির টেলিকম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত, এ দুর্ঘটনায় পাঁচ নারী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে নারীর যেখানে বসেছিলেন, সেখানে একটি বোমা রাখা হয়েছিল।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply