বিমান হামলায় জঙ্গি নিহত

০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে জঙ্গিদের অবস্থান লক্ষ করে আফগান বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

শনিবার এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে। খবর: সিনহুয়ার

বিবৃতিতে বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে প্রাদেশিক জঙ্গি কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
তবে তালেবান এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *