১৯ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় জিহাদি হামলায় দেশটির সেনাবাহিনীর সদস্যসহ ৪৭ জন নিহত হয়েছে। এ হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট বৃহস্পতিবার থেকে জাতীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
এর আগে বুধবার দেশটির উত্তরাঞ্চলের গোরগাদজি শহরের কাছে ওই হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের বন্দুকযুদ্ধকালে ৫৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানা যায়।
সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চলছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে জিহাদীদের সবশেষ এই হামলায় নিহতদের জন্যে দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে সরকারি ডিক্রির মাধ্যমে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
সাব সাহারার সাহেল অঞ্চলের দরিদ্র দেশ বুরকিনা ফাসো। দেশটি ২০১৫ সাল থেকে ক্রমবর্ধমান জিহাদী হামলা মোকাবেলা করে আসছে।
সন্ত্রাসী হামলা/এসকেএম
















Leave a Reply