৩০ মে ২০২১ (নিউজ ডেস্ক): লকডাউনের নতুন নির্দেশনায় বাড়ছে ব্যাংকিং সময়সীমা। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক খোলা থাকবে আরও ৩০ মিনিট বেশি সময়।
রবিবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর পর কেন্দ্রীয় ব্যাংক এমন প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সোমবার (৩১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ব্যাংকিং সময়/এএমএম/কিউটি
















Leave a Reply