বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা

১ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। অনেক দিন ধরেই তাকে সিনেমাতে দেখা যায়নি। লম্বা বিরতির পর এবার বড় বাজেটের ৩টি সিনেমা নিয়ে ফিরছেন তিনি। দেখা যাবে ওটিটিতেও।

এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

গেল বছর মা হওয়ার কিছুদিন পর থেকেই প্রযোজনার মতো নানা কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তবে অভিনয় থেকে ছিলেন দূরে। অবশেষে সেই বিরতি কাটছে।

আনুশকা শর্মার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে তার হাতে রয়েছে ৩টি বড় প্রজেক্ট। এর মধ্যে দুটি মুক্তি পাবে সিনেমা হলে। আর একটি ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

যদিও তিনি এখনও কিছু জানাননি। তবে শিগগিরই নতুন প্রজেক্টের ঘোষণা করবেন।

আনুশকা স্বামী সন্তান নিয়ে মাঝের সময়টা সুন্দর কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব দেখা গেছে তাকে। ছুটি কাটানোর ছবি ও ভিডিও ভক্তদের সাথে শেয়ার করেন তিনি। তবে ভক্তরা তাকে পর্দায় ফের দেখার জন্য অপেক্ষায় ছিলেন।

আনুশকা শর্মা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *