০১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে করোনার ভয়াবহ ধরন ছড়িয়ে পড়ায় দেশটি থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলা হয়েছে, নিষেধাজ্ঞায় চলাকালে কেউ ভারত থেকে অস্ট্রেলিয়া ভ্রমণ করলে ৫ বছরের সাজার মুখোমুখি হতে পারে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, সরকার এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবে। খবর: বিবিসি।
ভারত থেকে অস্ট্রেলিয়ায় করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোর করে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
গত ১৪ দিনে ভারতে অবস্থান করছিলেন সোমবার থেকে এমন কোন ভ্রমণকারী অস্ট্রেলিয়ায় প্রবেশ করলে তাকে জরিমানা ও জেলের শাস্তির মুখোমুখি হতে হবে। চলতি সপ্তাহের প্রথম দিকে ভারত থেকে অস্ট্রেলিয়া ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়, এই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ মে পর্যন্ত জারি থাকবে।
ভারত থেকে অস্ট্রেলিয়া ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা ঘোষণায় উদ্যোগে ভারত থেকে সরাসরি ফ্লাইট এড়িয়ে পরোক্ষ কোন দেশ হয়ে অস্ট্রেলিয়ায় ফেরার চেষ্টার হুমকি ঠেকাতে সরকার অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নেয়। ১৪ দিনের মধ্যে ভারতে অবস্থানকারী কোন ব্যক্তির ভায়া ফ্লাইটে অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
করোনা ভাইরাস/এসকেএম















