১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): ইসলামি ভাবগাম্ভীর্য বজায় রেখে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ঈদুল আজহা উদযাপন করেছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, কুরবানির পশুর ক্ষেত্রে আমরা যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি সেটি এবার আরও স্পষ্ট হয়েছে। কারণ ভারতীয় গরু এবারও আসেনি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের খামারিদের স্বার্থে সরকার কঠোর অবস্থান এবং সিদ্ধান্ত নিয়েছিল। তাই সীমান্ত দিয়ে কোন পশু দেশে ঢুকতে পারেনি।
তিনি বলেন, দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের দেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ। কিন্তু আমরা উৎপাদনের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম।
হাছান মাহমুদ বলেন, দেশের গরু-ছাগল দিয়েই এবার ঈদুল আজহার চাহিদা পূরণ হয়েছে। অনেক গরু-ছাগল বিক্রি না হওয়ায় ফেরতও গেছে। অর্থাৎ চাহিদার তুলনায় বেশি যোগান ছিল। এগুলো সরকারের নানামুখী নীতির কারণেই সম্ভব হয়েছে।
কুরবানির পশু/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply