করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৬২৬ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৬৯ জন।

বৃহস্পতিবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৪ হাজার ৯৩ জন। মোট মারা গেছেন ৪ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৭ লাখ ১৪ হাজার ১৯৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৯৫ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৬২ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬২ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১০ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩৮ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৫৬১ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২০৪ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৮ হাজার ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৩০০ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪০৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২১৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৩৫৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৮৩ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ২৪৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন। মারা গেছেন ৪১ হাজার ১২৮ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৩৬০ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।
ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৮৮ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৭৯ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। মারা গেছেন ৩৪ হাজার ১১৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন।
গত ২৪ ঘন্টায় পেরুতে কেউ আক্রান্ত হয়নি এবং কেউ মারাও যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭৩৮ জন। সুস্থ হয়েছেন ৯২ হাজার ৯২৯ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩৫০ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮৪৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭০০ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৪৫ জন। মারা গেছেন ২৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ৮৩২ জন।

এদিকে, তালিকার ১৯ নম্বরে উঠে আসা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১২ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৫৯৬ জন (মোট ১৪ হাজার ৬৪৯), চিলিতে ১৯২ জন (মোট ২ হাজার ৪৭৫), পাকিস্তানে ৮৩ জন (মোট ২ হাজার ২৫৫), ইরানে ৮১ জন (মোট ৮ হাজার ৫০৬), সুইডেনে ৭৮ জন (মোট ৪ হাজার ৭৯৫), কানাডায় ৬৩ জন (মোট ৭ হাজার ৯৬০), দক্ষিণ আফ্রিকায় ৪৮ জন (মোট ১ হাজার ২১০), ইন্দোনেশিয়ায় ৩৬ জন (মোট ১ হাজার ৯৫৯), সৌদি আরবে ৩৬ জন (মোট ৮১৯), মিশরে ৩৬ জন (মোট ১ হাজার ৩৪২), পোল্যান্ডে ২৩ জন (মোট ১ হাজার ২০৬), ইউক্রেনে ২৩ জন (মোট ৮৩৩), আফগানিস্তানে ২১ জন (মোট ৪০৫), তুরস্কে ১৭ জন (মোট ৪ হাজার ৭৪৬), নেদারল্যান্ডসে ১১ জন (মোট ৬ হাজার ৪২), বেলজিয়ামে ১০ জন (মোট ৯ হাজার ৬২৯), ফিলিপাইনে ১০ জন (মোট ১ হাজার ২৭), আলজেরিয়ায় ৮ জন (মোট ৭৩২), রোমানিয়ায় ৬ জন (মোট ১ হাজার ৩৬০), পর্তুগালে ৫ জন (মোট ১ হাজার ৪৯৭), আয়ারল্যান্ডে ৪ জন (মোট ১ হাজার ৬৯৫), স্যুইজারল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ৯৩৬), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৭৬), মরক্কোতে ১ জন (মোট ২১১), হাঙ্গেরিতে ১ জন (মোট ৫৫১) ও অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬৭৩) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ইকুয়েডর (মোট ৩ হাজার ৬৯০), কলম্বিয়া (মোট ১ হাজার ৩৭২ জন), জাপান (মোট ৯১৬ জন), আর্জেন্টিনা (মোট ৭১৭), ডেনমার্ক (মোট ৫৯৩), পানামা (মোট ৪০৩), ইসরাইল (মোট ২৯৯ জন), গ্রিস (মোট ১৮৩) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।
















Leave a Reply