ভারতে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

৩১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সমসীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

ডিজিসিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে।

ভারত/এসকেএম