ভারতে তীব্রতা কমলেও একদিনে আক্রান্ত ৭০ হাজার

১৪ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে নতুন করে ৭০ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৭৪ দিনে এটি সবচেয়ে কম সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন।

সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।

বর্তমানে করোনায় সুস্থতার হার বেড়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন। যা আগের দিন ছিল প্রায় ১০ লাখ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৪৩ শতাংশ।
দেশটিতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে ৪ দশমিক ৭২ শতাংশ। গত ২১ দিন ধরেই সংক্রমণের হার ১০ শতাংশের নিচে।

এদিকে, ভারতে দেশজুড়ে টিকা দান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ ডোজ টিকা দেয়া হয়েছে।

ভারতে করোনা/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *