ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ব্যাপক হতাহত

১ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): নতুন বছরের শুরুতেই ভারতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মিরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ১৩ জন।

ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে জানা যায়, মন্দিরে দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘষে রূপ নেয়। এর পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

১৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শুক্রবার রাত পৌনে ৩টায় ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেই পথটি সঙ্কীর্ণ। সেখানেই ধাক্কাধাক্কি শুরু হয় এবং পদপৃষ্ট হওয়ার ওই ঘটনা ঘটে।

ভারত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *