ভাষা শহীদদের প্রতি ডিএসসিসি মেয়রের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

একুশের প্রথম প্রহরে মেয়র কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ ফজলে নূর তাপস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *