ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

২৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

মঙ্গলবার দুপুরে ৬ সদস্যের প্রতিনিধি দল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে। বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা।

তিনি জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সাথে উপস্থিত ছিল। পরিদর্শনকালে তারা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছে।

পর্যবেক্ষণ শেষে একই দিন বিকালের দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা করে।

ভাসানচর থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক জানান, তারা সকালের দিকে হেলিকপ্টারে ভাসানচর হ্যালিপ্যাডে অবতরণ করে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেছেন।

রোহিঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *