ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পর এবার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না যেতেই আজ সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল রোববার সকালে নেপালের রাজধানী কাঠমন্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *