ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুলগেরিয়া ও সার্বিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে এর আঘাত অনুভূত হয়েছে।

মঙ্গলবার ভূমিকম্পটি হয়। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে।

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে রোমানিয়া ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ৫৭০ জন মারা যায় এবং ১১ হাজারের বেশি লোক আহত হয়।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ