ভেঙে পড়ল হেলিকপ্টার, দুই পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তীর্থযাত্রীসহ কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। এ ঘটনায় ওই হেলিকপ্টারের দুই পাইলটসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করেছিল হেলিকপ্টারটি। কেদারনাথে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনায় পড়ে। খবর: এনডিটিভি।

খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে তারা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও দেখা যাচ্ছে দুর্ঘটনার পর ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ।

দুর্গম খাদে গিয়ে পড়া হেলিকপ্টারের কাছে অবশ্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। তাই মৃতরা কোথা থেকে এসেছিলেন, কোন রাজ্যের বাসিন্দা তা জানা যায়নি এখনও।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *