১১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভেনিজুয়েলা): ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আরব নিউজ।
আরব নিউজের খবরে জানা যায়, রাজধানী কারাকাসের উত্তর-পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ বলেন, আহদের ৩৮ জন পুলিশের মধ্যে ১০ জন কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
দুপক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। এ সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এদিকে দেশটির বিরোধীদলীয় সেতারা অভিযোগ করছেন, সন্ত্রাস দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।
ভেনিজুয়েলা/এসকেএম















