ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ব্যাপক প্রাণহানি

২৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা রাজ্যে তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএফপি।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে দেখা যাচ্ছে। আরও অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতেও দেখা গেছে।

পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

ভূমিধস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *