ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১২

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেনের সাথে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে অর্ধশতাধিক। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা।

ট্রেন দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ