০২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় ইসরাইল। ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন। খবর: জেরুজালেম পোস্টের।
এতে বলা হয়, ভয়বহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম (আইসডিপি) এবং সায়েন্স এডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
২০১০ সালে মৃত সাগরে খনন কাজ চালায় ওই গবেষক দল। এ সময় তারা সমূদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে দুই লাখ ২০ হাজার বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন।
বিশেষজ্ঞ দলের প্রধান স্যামুয়েল মারকো বলেন, এ অঞ্চলে ১৩০ থেকে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ হিসেবে বড় একটি ভূমিকম্প খুব শিগগিরই ইসরাইল ও আশপাশ এলাকায় আঘাত হানতে পারে বলে তাদের গবেষণায় উঠে আসে।
ইসরাইল/এসকেএম
















Leave a Reply