১৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে কমপক্ষে ২৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত কয়েকশ মানুষ।
মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়, শুক্রবার সকালে দেশটির সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে। হতাহতের পাশাপাশি ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় সিএনএন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূবে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনও সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।
বার্তা সংস্থা এপি বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে।
ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।
ভূমিকম্প/এসকেএম
















Leave a Reply