মধ্যরাতে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার মধ্যরাতে রাতে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তানের জিরো পয়েন্টে শেষ হয়।

শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও উপস্থিত ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাওলাদার, রুবেল বেপারী, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসনসহ বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

সাদ্দাম হোসেন শাকিল বলেন, স্বৈরাচার সরকার এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে ঘৃণিত। হাজার হাজার মানুষের রক্ত খেকো এ দলকে কখনোই বাংলার মাটিতে আর দাঁড়াতে দেয়া হবে না।

সাদ্দাম হোসেন শাকিল বলেন, স্বৈরাচার সরকার এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে ঘৃণিত। হাজার হাজার মানুষের রক্ত খেকো এ দলকে কখনোই বাংলার মাটিতে আর দাঁড়াতে দেয়া হবে না।

ছাত্রদল/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *