৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): শপথ নিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু নিজে জয় পেলেন না। ছয় মাসের মধ্যে বিধানসভার কোন না কোন আসন থেকে জিততেই হবে। এমন অবস্থায় নতুন করে নির্বাচনে যাওয়ার চেয়ে নন্দীগ্রামের ফলটাকে নিজের পক্ষে টানতে পারলে মন্দ কী! কিন্তু তা হবার নয়। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, মমতা জী’র এই আবদার পূরণ হবে না। মানে ভোট পুনঃগণনা হবে না।
রবিবারের শেষ ধাপের গণনা শেষে বিজয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে। মমতা বললেন, গণনায় অনিয়ম হয়েছে। আবার গুনতে হবে। আনুষ্ঠানিকভাবে আবেদনও করলেন। আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
আবেদন খারিজ করার পাশাপাশি মমতার উদ্দেশে কমিশনের বাণী, চাইলে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আদালতে যেতে পারেন।
উল্লেখ্য, বিধানসভার নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮০৮ ভোট। তারই এক সময়ের শিষ্য, বাংলার মন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুকে হারিয়ে বাজিমাত করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৬৪ ভোট।
আবেদন খারিজ/এএমএম/আরএম
















Leave a Reply