২৪ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): একদিকে করোনা। আরেকদিকে ডেঙ্গির উপদ্রব। দিন দিন বাড়ছে ডেঙ্গির যন্ত্রণা। এ যেন মরার ওপর খাড়ার ঘা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক ডেঙ্গি আক্রান্ত রোগী।

ছবি: সংগৃহীত
শনিবার সরকারের স্বাস্থ্য তথ্য ইউনিটের কর্মকর্তা ডাক্তার কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে এমন সংবাদ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীর ১০৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি জুলাই মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল ৩৭২ জন।
তথ্য মতে, বর্তমানে সারাদেশে হাসপাতালে ৪২২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই আছেন ৪১৯ জন।
ডেঙ্গু জ্বর/এএমএম/কিউটি
















Leave a Reply