মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে ডিউটিরত অবস্থায় মাথায় গুলি লেগে শুভ মল্ল নামে এক র‍্যাব সদস্য মারা গেছেন। তিনি প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

র‌্যাব/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ