মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেয়ার আহ্বান

নিউজ ডেস্ক: মানসিক স্বাস্থ্য ও অনলাইন সেফটি আত্মহত্যা বিষয়ে বিভিন্ন সেক্টরের পদক্ষেপ আরও বেশি বেগবান করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার-শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপনে বসুন্ধরাস্থ গ্রামীন ফোনের প্রধান কার্যালয়ের কনফারেন্স জোনে গ্রামীণফোন একাডেমি ও আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, আত্মহত্যা অত্যন্ত দুঃখজনক। “আছে দুঃখ আছে মৃত্যু” সব কিছুর সমন্বয়েই জীবন। পৃথিবীতে আনন্দ আছে, বেদনা আছে প্রকৃতির এসব নিয়মের সাথে মানিয়ে চলতে হবে। সবকিছু ছাপিয়ে জীবনকে একটু উপভোগ্য করে তুলতে হবে। মন্ত্রী   গ্রামীন ফোনের বাণিজ্যিক কর্মকান্ডের পাশাপশি অনলাইন সেফটি ও ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের প্রশংসা করেন।

মন্ত্রী বলেন, গ্রমীন ফোনের এসব কাজের উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তন আনা, যাতে বেটার লাইফ বা আরও একটু ভালো থাকা যায়। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পুনর্জাগরণ চলছে। আমাদের মনোজগতের পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট মনোশিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডাক্তার মোহিত কামাল। বক্তব্য রাখেন গ্রামীন ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং হেড অফ দি প্রজেক্ট রাসনা হাসান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমদ, ডাক্তার ফারজানা রহমান দিনা ও ব্রাইটার টুমোর ফাউন্ডেশনের (বিটিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রামীন ফোন একাডেমির  প্রোগ্রাম লীড ফারহানা হোসেন শাম্মু। বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা, অনলাইন সেফটি, মনের যত্ন, শিশুর মানসিক বিকাশে ও পিতা-মাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এমএ মান্নান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *