বিনোদন ডেস্ক: বলিউডের বরেণ্য অভিনেতা অরুণ বালি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ বালি। স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন তিনি।
অভিনেতার ছেলে অঙ্কুশ জানিয়েছেন, তার বাবা মায়াস্থেনিয়া গ্রাভিস, স্নায়ু এবং পেশীর সমস্যার কারণে একটি অটোইমিউন রোগে ভুগছিলেন। যার জন্য তাকে চলতি বছরের শুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অঙ্কুশ আরও জানান, তার বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন কিন্তু ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
থ্রি ইডিয়টস, কেদারনাথ, পানিপথ, রেডি, জমিন, লাল সিং চাড্ডা’সহ বহু হিন্দি সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। সিনেমার পাশাপাশি টেলভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।
১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। তার শেষ সিনেমা ‘গুডবাই’। দক্ষিণের অভিনেত্রী রাশমিকা এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।
অরুণ বালি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply