১৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া ও বুকে ব্যথা নিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহগমদ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। তিনি সেখানে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সে সময় তার হার্টে ব্লক ধরা পড়ায় স্থায়ী পেসমেকার বসানো হয়।
পরে চলতি বছরের ১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। এরপর আবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদ দেশের প্রথম পোস্ট মাস্টার জেনারেল ছিলেন। তার শশুর ছিলেন পল্লী কবি জসিমউদ্দীন।
শোক/এসকেএম/আরএম















Leave a Reply