মারা গেছেন রাজমাতা এলিজাবেথ

৯ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চিরবিদায় নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার বালমোরাল ক্যাসল প্রাসাদে তিনি মৃত্যুবরণ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘রানি আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

রানি এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন।

গ্রীষ্মকালীন ছুটি কাটাতে স্কটল্যান্ডের বালিমোর ক্যাসেলে অবস্থান করছিলেন রানি। সেখান থেকেই রানির অসুস্থতার কথা প্রথম প্রকাশ হয়।

জানানো হয়, চলাচলে সমস্যা দেখা দেয়ায় নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে ফিরতে পারবেন না রানি। তাই তার ৭০ বছরের শাসনামলে এই প্রথম স্কটল্যান্ড থেকে নিয়োগ দেয়া হয় লিজ ট্রাসকে।

এর দু’দিন পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করেন রানি। জানানো হয়েছিল, রানির শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি। অবশেষে লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাকিংহ্যাম প্যালেস।

আরও পড়ুন: বিএনপির আন্দোলন মানেই নৈরাজ্য সৃষ্টি

উল্লেখ্য, রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রাণী এলিজাবেথ)-এর প্রথম সন্তান এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি।

রানি এলিজাবেথ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *