মারা গেছেন সাংবাদিক রায়হান এম চৌধুরীর

নিউজ ডেস্ক: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হান এম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের তিনি মারা যান।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য রায়হান এম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ