২৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা হামলা হয়েছে।
শুক্রবার দেশটির রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়াও দেশটির বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে মার্কিন সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে।
এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
বোমা হামলা/এসকেএম
















Leave a Reply