মালিতে ভয়াবহ দুর্ঘটনা

পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে ২২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

সিজিটিএন এবং এএফপি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির গিনি সীমান্তবর্তী এলাকার বানকৌমানার কাছে দুর্ঘটনায় পড়ে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক। কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়ক-২৬’এ ট্রাক ও বাসের সংঘর্ষ ঘটে।

হতাহতের বিষয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে সংঘর্ষে ২০ জন প্রাণ হারিয়েছিল।

https://africa.cgtn.com/2020/07/28/at-least-19-killed-in-traffic-accident-near-bamako-in-mali/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *