মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ

৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): মাত্র ৮০ হাজার টাকাতেই চাকরি নিয়ে যাওয়া যাবে মালয়েশিয়ায়। এরমধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জের মতো বিষয়গুলো রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ফি নির্ধারণ করেছে।

বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীর শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যয়গুলো বহন করতে হবে। সব মিলে একজন মালয়েশিয়াগামীর মোট খরচ হবে ৭৮ হাজার ৯৯০ টাকা।

২০২১ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, বিমান ভাড়া, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ‘সিকিউরিটি ডিপোজিট, বীমা, মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, করোনার সংক্রমণ পরীক্ষাসহ ১৫টি খাতের ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।

জনপ্রতি সর্বোচ্চ অভিবাসন-সংক্রান্ত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

মালয়েশিয়া/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ