০২ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): মালয়েশিয়ায় একটি শ্রমিক হোস্টেলে স্ক্রু ড্রাইভারের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার মালয়েশিয়ার বান্তিংএর মাহকোটা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি শ্রমিক হোস্টেলে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের হোষ্টেলে শুক্রবার রাত ৯ টায় দুই বাংলাদেশির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক বাংলাদেশি অন্য বাংলাদেশিকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে বাবু নামে ওই ব্যক্তি মারা যান। মৃত বাবুর বয়স ৪৪। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই জন।
কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন, নিহত বাবুর বুকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এবং তার দুই বন্ধু পেটে আঘাত পেয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে।
আজিজান জানান, তামান মঙ্গিস জায়া মোড়ে লুকিয়ে থাকা ৪২ ও ৪৪ বছর বয়সী দুই জনকেই শনিবার ভোর সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই জনই ঘটনার কথা শিকার করেছে বলে জানিয়েছেন কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান।
অপরাধ/এসকেএম















