০৭ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): মা হয়েছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল পিয়া। রোববার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের মা হন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।
তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে আর ভয় ভয় লাগছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান।
ফারুক আরও জানান, পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি। তার আগেই আজ সিজারের মাধ্যমে জন্ম নিল এই দম্পতির প্রথম সন্তান। তবে এই মুহূর্তে তারা সন্তানের ছবি প্রকাশ করতে চান না। মা আর বাচ্চা সুস্থ আছে বলে জানিয়েছেন এই বাবা।
উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ হয়েছিলেন পিয়া। সেই হলো শুরু। কলেজে পড়ার সময়ই বড় বড় সব ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন তিনি।
২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন পিয়া। এই কাজের ধারায় আইসিসি ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও উপস্থাপনা করতে দেখা গেছে লন্ডনের মাঠে।
২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আসেন তিনি। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও সংগীতচিত্রে দেখা গেছে। ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন জান্নাতুল পিয়া।
জান্নাতুল পিয়া/এসকেএম
















Leave a Reply