৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুর ভিত্তি স্থাপন নিয়ে মিথ্যাচার করে বিএনপি মহাসচিব নিজের মিথ্যাচারের রেকর্ড ভেঙেছেন। এমন মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদের।
মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করলেন।
ডক্টর হাছান বলেন, আসলে পদ্মাসেতু হয়ে যাওয়ায় মির্জা ফখরুল সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। খেই হারিয়ে ফেলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তি স্থাপন করেছিলেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক। এসময় তিনি তার সেলফোনে ভিত্তিপ্রস্তর, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ আনিছুল হক চৌধুরীর বাণী ও স্মরণিকার ছবিগুলো সাংবাদিকদের দেখান।
আরও পড়ুন: ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত
এর আগে, পিআইবি সেমিনার রুমে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘শিশু বিষয়ক উন্নয়নে সাংবাদিকতা’ বিষয়ে দিনব্যাপী কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply