নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। খবর: রয়টার্স।
সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দুক হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply