মিসরে বন্দুক হামলায় দুই ইসরায়েলি পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের আলেকজান্দ্রিয়া শহরে বন্দুক হামলায় দুই ইসরায়েলি পর্যটক ও তাদের ট্যুর গাইড নিহত হয়েছেন।

রোববার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও ইসরায়েলি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, মিসরের এক পুলিশ কর্মকর্তা আলেকজান্দ্রিয়ায় একদল ইসরায়েলি পর্যটককে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনজন নিহত হন। অভিযুক্ত কর্মকর্তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় টেলিভিশন এক্সট্রা নিউজ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলেছে, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। মিসরে ইসরায়েলিদের ওপর এমন আক্রমণের ঘটনা গত কয়েক দশকেও ঘটেনি।

এ হামলা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ সকালে আলেকজান্দ্রিয়া সফর করার সময় একদল ইসরায়েলির ওপর হামলা হয়েছে। স্থানীয় একজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিতে ইসরায়েলের দুজন নাগরিক ও তাদের এক মিসরীয় ট্যুর গাইড নিহত হয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় গুলির এই ঘটনায় একজন আহত হয়েছেন। তিনিও ইসরায়েলের নাগরিক। আহত ব্যক্তির শারীরিক অবস্থা ততটা গুরুতর নয়।

গোলাগুলি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *