মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

২৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় গতকাল রোববার বিকেলে মিয়ানমারের দুটি মর্টারের গোলা পড়েছিল। ওই ঘটনার প্রতিবাদে আজ ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গতকাল বেলা তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনার সাথে সাথে বাংলাদেশ প্রতিক্রিয়া জানায়। বিষয়টি নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে।

সেই ঘটনার সূত্র ধরেই আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো। মাসুদ বিন মোমেন বলেন, ‘আজ আমরা তাকে ডেকেছি। একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা বলেছি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *