মিয়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক

০৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মিয়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা। খবর: আলজাজিরা।

দুয়া আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি কোন থেকে সব নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।

এ সময় দুয়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ কর্মসূচির ঘোষণা দেন।

দুয়া বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।

তিনি বলেন, যেহেতু এটি একটি গণবিল্পব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।

ভিডিও বার্তায় দুয়া সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ আনেন এবং জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে ‘অবিলম্বে হামলা’ চালানোর আহ্বান জানান।

এদিকে সামরিক বাহিনীর দ্বারা নিয়োগ পাওয়া আমলাদের পদত্যাগের আহ্বান জানান দুয়া। একই সাথে সীমান্তরক্ষী ও সেনাদের ‘জনগণের সাথে যোগ দিয়ে জনগণের শত্রুদের বিরুদ্ধে হামলা’ চালানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে নিয়মিত। কিন্তু সেনাবাহিনী আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেয়ায় শত শত মানুষের মৃত্যু হয়েছে, গ্রেফতার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

মিয়ানমার/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *