৫ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): অধ্যাপক আইনুল হুদাকে আহ্বায়ক করে মুক্তি খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও ১০ জনকে সদস্য করা হয়েছে।
শুক্রবার রাজধানীর মোহিনী মোহন দাস লেনে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি খেলাঘর আসরের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ সহিদ। ইউসুফ রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আমিনুল রানা, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার, সম্পাদক কাশেদ আলী নয়নসহ অন্যান্য সংগঠকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল হুদাকে আহ্বায়ক এবং কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক (সার্বিক) আশরাফউদ্দিন রুবেল, মোহাম্মদ স্বপন, আল মামুন, সুলতান আলী জামান, আবুল কালাম মিয়া, জাহিদ হাসান, সোবহান রহমান অমিত, বিল্লাল হোসেন, আবদুস সালাম নয়ন ও মোহাম্মদ মাহমুদকে সদস্য নির্বাচিত করা হয়।
মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার কমিটির অনুমোদ দিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। খেলাঘর দেশের একমাত্র মিশু সংগঠন যারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়। বর্তমানে সারাদেশে খেলাঘরের চারশ’রও বেশি শাখা সক্রিয় রয়েছে।
খেলাঘর/এএমএম/আরএম
















Leave a Reply