বিনোদন ডেস্ক: ঢালিউড নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে চলেছে। যদিও এর আগে ২০২০ সালে এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।
রোববার (১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ ছবির নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। সেই সাথে ঘোষণা করা হয়েছে দেশে মুক্তির তারিখ। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। দীর্ঘ অপেক্ষার পর আক্ষরিক অর্থেই ‘মুক্তি’ পেতে যাচ্ছে এই সিনেমা।
ট্রেলার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার পূর্ণদৈর্ঘ্য ‘রিকশা গার্ল’ ছবি নিয়ে সিনেমাপাড়ায় আগ্রহ তৈরি হয়েছে। এখন চলছে অনলাইনে শোরগোল। ট্রেইলার ও পোস্টার আপলোড করার পরপরই আলোড়ন ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় বলে জানান নির্বাহী প্রযোজক মোহাম্মদ আসাদুজ্জামান।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অলম্বনে নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গ। আর এ সিনেমায় রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। ছবিতে আরও আছেন বর্ষীয়ান অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
রিকশা গার্ল/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply