মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন

২২ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মুম্বাইয়ে একটি ৬০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, অভিগ্না পার্ক অ্যাপাটর্মেন্টর ১৭ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আগুন দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে যাচ্ছে। আগুন ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয় বলে জিনিউজের খবরে জানা গেছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছেঁ গিয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন।

এএনআইয়ের খবরে বলা হয়, আতঙ্কে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। পরে ওই ব্যাক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *