মুহিবুল্লাহ’র খুনিদের বিচারের আওতায় আনা হবে

২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ’র খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

শনিবার সকালে সাংবাদিকদের কাছে পাঠানও এক বার্তায় তিনি একথা বলেন।

ডক্টর মোমেন বলেন, যারা এই হত্যার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কিছু স্বার্থন্বেষী মহল এই রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে। কারণ, মুহিবুল্লাহ মিয়ানমারে তার জন্মভূমিতে ফিরে যেতে চেয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ