৩০ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, মেক্সিকো): মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার দেশটির লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর: এনবিসি নিউজ।
জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইটবার্তায় জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে আটকা পড়েন ৭ জন।
এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটল যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply