মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

৩১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর মধ্যাঞ্চলে দুই মাদক ব্যবসায়ীর গুলিতে নারী ও শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।

বুধবার দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশের সিলাও শহরের একটি বাড়িতে গুলি চালায় ওই দুই বন্দুকধারী। খবর: এবিসির।

নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোরী ও এক নারী রয়েছেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ওই হামলার সময় এক বছরের একটি শিশু এবং ১৬ বছর বয়সি এক কিশোরীরও মৃত্যু হয়। তবে এই দুজনকেও পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, নাকি গোলাগুলির মধ্যে পড়ে তাদের অতর্কিত মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

দুই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *