মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ৬ নারীসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল।

বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে। তারিমোরো ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

বন্দুক হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *